31.6 C
Dhaka
Monday, June 22, 2026

নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না : ছাত্রদল সম্পাদক নাছির

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে নাহিদ ইসলামের পদত্যাগ সম্পর্কে তার মতামত জানিয়েছেন।

নাসির উদ্দিন বলেন, “জনাব নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দল গঠনে নেতৃত্ব দেবেন। তার নতুন পথচলার জন্য শুভেচ্ছা জানাই। আশা করি, তার নেতৃত্বে গঠিত দলটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন থাকবে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল থাকবে।”

তিনি আরও বলেন, “নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, যেন তারা ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির অপতৎপরতা এবং গোপন তৎপরতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়।”

নাসির উদ্দিন আরও জানান, “নাহিদ ইসলাম যখন সরকার থেকে পদত্যাগ করে নতুন দল গঠনের দায়িত্ব নেবেন, তখন এটা পরিষ্কার যে, বিগত সময়ে তিনি দল গঠনের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি সরকারে থাকার পরেও সেই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। হঠাৎ করে নতুন দলের নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার যুক্তি অবিশ্বাস্য।”

শেষে তিনি মন্তব্য করেন, “নাহিদ ইসলামের পদত্যাগের পরেও সরকার নিরপেক্ষ হবে না। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কার্যত নতুন দলের নেতা। তারা নির্বাচনে অংশগ্রহণ করলে নতুন দলের হয়ে করবে। বাস্তবতাকে অস্বীকার করা সম্ভব নয়। জনগণের চোখে ধুলো দেওয়া কঠিন। সরকারকে নিরপেক্ষ করতে হলে, ছাত্র সংগঠনের সব প্রতিনিধিকে সরকারের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং সরকারের সাথে তাদের বিশেষ সম্পর্ক বন্ধ করতে হবে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ