31.6 C
Dhaka
Monday, June 22, 2026

আবেগঘন মুহূর্তে নাহিদকে জড়িয়ে ধরলেন প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে এবং জনতার কাতারে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং তা জমা দেন।

আবেগঘন বিদায়ের মুহূর্ত

নাহিদের পদত্যাগের মুহূর্তটি ছিল আবেগে ভরা। রাষ্ট্রীয় অতিথি ভবনে তার সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা—স্ত্রী, বাবা-মা ও ছোট ভাই। পদত্যাগপত্র জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন। এরপর নাহিদ ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন এবং তার মায়ের অনুরোধে ছেলের জন্য দোয়া করেন।

বিদায়ের আগে নাহিদ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রিসভা বৈঠকে যোগ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক স্ট্যাটাসে লিখেছেন, “নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাবিদ। মাত্র ২৬ বছর বয়সেই তিনি গণজাগরণে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, এমনকি একদিন দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।”

নাহিদের পদত্যাগের পর উপদেষ্টা আসিফ মাহমুদও তাকে শুভ কামনা জানিয়েছেন। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “সহকর্মী, সহযোদ্ধার সঙ্গে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।”

নাহিদ ইসলামের এই নতুন পথচলা দেশের রাজনৈতিক অঙ্গনে কী পরিবর্তন আনবে, তা এখন সময়ই বলে দেবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ