28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

আইনশৃঙ্খলা কমিটির বৈঠক থেকে ৪ ইউপি চেয়ারম্যান আটক

advertisment
- Advertisement -spot_img

জামালপুরের মেলান্দহে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে ৪ জন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটক চারজনই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা।

বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের হলরুম থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, চরবানীপাকুরিয়া ইউপি চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, এবং শ্যামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এস সায়েদুর রহমান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, “অপারেশন ডেভিল হান্ডারের অংশ হিসেবে জেলা ডিবি পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়েছে। বর্তমানে আটক ব্যক্তিরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে রয়েছেন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ