28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে ‘যে বার্তা’ দিলেন তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ – সাম্প্রতিক সময়ে দেশে নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে। গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এখন পর্যন্ত ১৬-১৭টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সব নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায়। তবে জনগণই চূড়ান্তভাবে নির্ধারণ করবে কোন দল গ্রহণযোগ্য।”

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, “দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুত করা অত্যন্ত জরুরি। সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে, যাতে জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাই একটি সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় শর্ত। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যেই জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।”

তারেক রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। আমাদের পরিচয় হবে একটাই—আমরা বাংলাদেশি।”

দেশের পররাষ্ট্রনীতির বিষয়ে তারেক রহমান বলেন, “আন্তর্জাতিক সম্পর্কে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে পারস্পরিক স্বার্থ, প্রয়োজন এবং ন্যায্যতার ভিত্তিতে। আমাদের মূলনীতি হবে—‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থ রক্ষা করাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।”

তারেক রহমান বলেন, “বিএনপি আজ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি স্বাধীনতা ও গণতন্ত্রকামী জনগণের প্রতীক। তাই ষড়যন্ত্রকারীরা এখনও বিএনপিকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির শক্তি হলো জনগণ।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দলের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীল হতে হবে। দলের শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।”

তারেক রহমান বলেন, “বিএনপি জনগণের ওপর বিশ্বাস রাখে, জনগণও বিএনপির ওপর আস্থা রাখে। তাই আমাদের উচিত জনগণের ভালোবাসার প্রতিদান দেওয়া—জনগণের পাশে থাকা, তাদের অধিকার রক্ষায় কাজ করা।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ