28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

‘যদি’ ‘কিন্তু’ ‘অথবা’ ছাড়াই ভুল সংশোধন করে নেব: হাসনাত আবদুল্লাহ

advertisment
- Advertisement -spot_img

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। পার্টির ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব গ্রহণের পরই তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে উল্লেখ করেন— কোনো ভুল হলে আপনজন মনে করে ধরিয়ে দিলে তা শুধরে নেবেন।

শনিবার (১ মার্চ) বেলা ১২টার দিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে এই কথা জানান।

পোস্টে তিনি লেখেন, “রাজনীতির আগেও আমার পরিচয়—আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি এবং সবসময় করেই যাবো।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস বা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে আমি কোনো রাজনীতি করবো না। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে জায়গা পাবে না।”

তিনি স্বীকার করেন, “যা হয়েছে, সেটি একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। যদি কোনো ভুল করি, তবে আপনজনের মতো ধরিয়ে দেবেন। আমরা নির্দ্বিধায় সেটি সংশোধন করব—‘যদি’, ‘কিন্তু’ বা ‘অথবা’ ছাড়াই।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ