27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির ১৬ বছরের লড়াই: এইচ এম রাশেদ

advertisment
- Advertisement -spot_img

গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নিরবচ্ছিন্নভাবে লড়াই করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম রাশেদ।

রবিবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এইচ এম রাশেদ বলেন, “গত ১৬ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। আমি নিজেও বহুবার হামলা, মামলা এবং জেল-জুলুমের শিকার হয়েছি, তবুও গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই থেকে পিছু হটিনি।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র ও জনতার আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। এই আন্দোলনে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, স্বৈরাচার সরকারের পতন হলেও গণতন্ত্র আজও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি।”

দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য উল্লেখ করে এইচ এম রাশেদ বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে রাজনীতি হবে দেশ ও জনগণের কল্যাণে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ