30.5 C
Dhaka
Sunday, June 21, 2026

ওবায়দুল কাদেরের কললিস্ট থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য!

advertisment
- Advertisement -spot_img

২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ওবায়দুল কাদের সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে। তার ব্যবহৃত সিমের লোকেশন এবং কললিস্ট ট্র্যাক করে বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

ক্ষমতায় থাকাকালীন সময়ে বিলাসী ও সৌখিন এই নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেল অভিনেত্রীদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনা নিয়মিত ছিল। অনেক নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জনও ছিল, তবে প্রকাশ্যে তা নিয়ে কেউ কথা বলত না।

কিন্তু ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। শেষমেশ, ৫ আগস্ট, দুপুর ২টা ৪২ মিনিটে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরের ট্র্যাকিং লোকেশন মোহাম্মদপুরে পাওয়া যায়।

ফেসবুকে ওবায়দুল কাদেরের কললিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায়, তার ফোন কলের মধ্যে অনেক নায়িকা, মডেল ও অভিনেত্রীদের নম্বর ছিল। সেসব নায়িকাদের মধ্যে কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যানজেনা এলিনসহ অন্যান্য মডেল ও নায়িকাদের নাম উঠে এসেছে। পাশাপাশি, ময়মনসিংহের নেত্রী কবিতার নম্বরও সেখানে ছিল।

কললিস্টের সিডিআর কপি প্রকাশ করেছেন সাংবাদিক মুনওয়ার আলম নির্ঝর, এবং ওই তালিকায় অনেক চমকপ্রদ তথ্য রয়েছে। সাংবাদিক জাওয়ার নির্ঝর ফেসবুকে উল্লেখ করেছেন, ওবায়দুল কাদেরের ফোনে অনেক কম কথা বলার ঘটনা দেখা গেলেও, তার কললিস্টে কেন এত নায়িকা-মডেলদের নম্বর রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এছাড়া, ওবায়দুল কাদের সম্পর্কে বিভিন্ন গুঞ্জন রয়েছে, যার মধ্যে একটি বড় গুঞ্জন হলো, তিনি ভারতে পালিয়েছেন। তবে, ৫ আগস্টে মোহাম্মদপুর থেকে তার লোকেশন পাওয়া যাওয়ায়, তার দেশে অবস্থানের বিষয়টি কিছুটা নিশ্চিত হয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ