28.6 C
Dhaka
Wednesday, June 10, 2026

সংবিধান সংস্কারে গণপরিষদের প্রয়োজন: নাহিদ ইসলাম

advertisment
- Advertisement -spot_img

সংবিধান সংস্কার করতে হলে গণপরিষদের মাধ্যমেই তা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৫ মার্চ) দুপুরে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বাংলাদেশে চলমান গণতন্ত্র সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দলের পক্ষ থেকে তাদের অবস্থান তুলে ধরা হয়।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করা উচিত। অন্যথায়, পার্লামেন্টে এর টেকসই বাস্তবায়ন সম্ভব হবে না। জাতিসংঘ মহাসচিবও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।”

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচনের বিষয়টিকে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখি। সঠিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন কার্যকর হবে না। সব দলই এ বিষয়ে একমত, তবে মতপার্থক্য রয়েছে কোন সংস্কার কখন হবে—নির্বাচনের আগে কতটুকু, পরে কতটুকু।”

এছাড়া, বিচারপ্রক্রিয়ায় জাতিসংঘের সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জাতিসংঘের সহযোগিতা চেয়েছি এবং তাদের ইতিবাচক ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছি।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ