30.5 C
Dhaka
Sunday, June 21, 2026

কোরআনের আইনে মানবিক দেশ প্রতিষ্ঠার আহ্বান জামায়াত আমীরের

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র কোরআনের আইন অনুসরণ করে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি এ ক্ষেত্রে আইনজীবী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার প্রতি আস্থা প্রকাশ করেন।

বুধবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলছি, ইসলামী আইনের থেকে পৃথিবীতে ভালো কোনও আইন নেই। তাই কোরআনের আইনে মানবিক দেশ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার ও বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব।

এছাড়া, তিনি অসহায় বিচারপ্রার্থীদের জন্য বিনামূল্যে মামলা পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, “আইনজীবীরা তাদের দক্ষতা ব্যবহার করে বিচার প্রার্থীদের সহায়তা করতে পারেন।”

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন প্রমুখ।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ