সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সোমবার (২৪ মার্চ), ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সবার উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “ঈদ মোবারক।”
এদিন, ঢাকার যাত্রাবাড়ী থানায় অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে পুলিশ আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে চার দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড শুনানি চলাকালে পলককে কাঠগড়ায় উপস্থিত করা হয়। এরপর তিনি সবার উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানান এবং পরে পুলিশ প্রহরায় তাকে হাজতখানায় নেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার কাজলা ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম। তিনি মিটফোর্ড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার স্ত্রীর করা মামলায় পলকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সুত্রা২৪


