বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও অনিশ্চয়তার ইঙ্গিত দেয়।
বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে—এই বক্তব্য স্পষ্ট কোনো রোডম্যাপ নয়। বিএনপি বারবার বলছে একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য, তা না হলে সংকট কাটবে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচন চায়। সংকট সমাধানে নির্বাচিত সরকারের প্রয়োজন।’
সুত্রা২৪


