আজ রাজধানীতে আওয়ামী লীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই মিছিলে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।
রোববার (৬ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে শুরু হয় এই মিছিল, যা শেষ হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদ। এতে বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে, ঝটিকা মিছিলের একটি ভিডিও বর্তমানে স্যোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে, যা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।
সুত্রা২৪


