33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

আওয়ামী লীগের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার

advertisment
- Advertisement -spot_img

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মোরশেদ আলম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ