33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

সাবেক শিবির নেতা আলী আহসান জুনায়েদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা এসেছে, যার নাম রাখা হয়েছে “ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)”। এটি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের উদ্দেশ্যে তৈরি একটি নতুন রাজনৈতিক সংগঠন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সাবেক শিবির নেতা আলী আহসান জুনায়েদ তার ভেরিফাইড ফেসবুক পেজে প্ল্যাটফর্মটির নাম প্রকাশ করেন। তিনি বলেন, “এই প্ল্যাটফর্মের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জুলাইয়ের লক্ষ্যগুলি বাস্তবায়ন করা।”

প্ল্যাটফর্মটির প্রাথমিক লক্ষ্য হিসেবে তিনি উল্লেখ করেন, পিলখানা, শাপলা, এবং জুলাই গণহত্যার মতো অপরাধের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আন্দোলন গড়ে তোলা।

দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পর্কে জুনায়েদ বলেন, “এই প্ল্যাটফর্ম বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, এবং সামাজিক নিরাপত্তা বিধানের মাধ্যমে একটি পুনর্গঠিত বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে কাজ করবে।”

তিনি আরও জানান, প্ল্যাটফর্মটির লক্ষ্য হচ্ছে রাজনীতির দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং অন্যায় ক্ষমতার দাপটকে উৎখাত করা এবং একটি দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদবিহীন, ধর্মীয় সহিষ্ণু বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

জুনায়েদ দেশবাসীকে এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আমরা একটি বৈষম্যহীন, অর্থনৈতিকভাবে স্বাধীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রস্তাবনা নিয়ে কাজ করব।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ