ভাসানী অনুসারী পরিষদ থেকে বেরিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন একটি রাজনৈতিক দল—ভাসানী জনশক্তি পার্টি। রোববার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনের প্রথম পর্বে দলের আত্মপ্রকাশ ও গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
সম্মেলনে শেখ রফিকুল ইসলাম বাবুলকে চেয়ারম্যান এবং আবু ইউসুফ সেলিমকে মহাসচিব করে ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
দলের পক্ষ থেকে জানানো হয়, ভাসানীর আদর্শকে ধারণ করে জাতীয় স্বার্থে বলিষ্ঠ রাজনৈতিক ভূমিকাই হবে এই নতুন দলের মূল লক্ষ্য।
সুত্রা২৪


