29.8 C
Dhaka
Friday, June 19, 2026

বিচার ও সংস্কার বাস্তবায়নে রোডম্যাপ চায় এনসিপি: নাহিদ ইসলাম

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দ্রুত বিচার ও কাঠামোগত সংস্কারের কার্যক্রম বাস্তবায়ন দেখতে চায় তাঁর দল

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে আয়োজিত এনসিপির পয়লা বৈশাখ অনুষ্ঠানে তিনি বলেন, “নাগরিক পার্টি বিচার, কাঠামোগত সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলোকে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রেখেছে।”

তিনি জানান, সরকারের কাছে একটি স্পষ্ট রোডম্যাপ চাওয়া হয়েছে, যার মাধ্যমে গণপরিষদ ও আইনসভায় অগ্রগতি নিশ্চিত করা যাবে।

পয়লা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, “এবার আমরা প্রথমবারের মতো হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন করছি। ভবিষ্যতে নববর্ষকে জাতীয় উৎসব হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

জুলাই বিপ্লব প্রসঙ্গে নাহিদ ইসলাম মন্তব্য করেন, “এটি ছিল কেবল ব্যক্তির পরিবর্তনের নয়, বরং রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আহ্বান। গণ-অভ্যুত্থান মানে রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনের দাবি এবং ইনসাফভিত্তিক সমাজের আন্দোলন।”

অনুষ্ঠানে দলের সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ