33.7 C
Dhaka
Monday, June 15, 2026

ঐক্যের মধ্য দিয়েই সমাধান হবে নির্বাচনের রোডম্যাপের জটিলতা: মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

বাংলা নববর্ষে জাতির জন্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের জটিলতা কাটিয়ে উঠা সম্ভব হবে।”

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বিদেশে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,
“আমরা আশা করছি বাংলা নববর্ষ ১৪৩২ একটি নতুন দিগন্তের সূচনা করবে। অতীতের সব গ্লানি, অস্থিরতা দূর করে এই বৈশাখ আমাদের জন্য একটি নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণা হবে।”

নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমরা সবসময়ই বলে আসছি—আলোচনা ও জাতীয় ঐক্যের মাধ্যমেই সামনে এগোনো সম্ভব। আশা করছি ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচনের সময়সূচি নিয়ে যে অনিশ্চয়তা আছে, সেটিও দূর হবে।”

মির্জা ফখরুল আরও জানান, বিএনপি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবে

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ