33.7 C
Dhaka
Monday, June 15, 2026

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

advertisment
- Advertisement -spot_img

বিএনপি আগামী বুধবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচনী রোডম্যাপসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করবে। বৈঠকটি দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিবসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে, বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে যোগ দেবে।

এছাড়া, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএনপির জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, দলটি নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তা নিরসনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার প্রয়োজন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ