33.7 C
Dhaka
Monday, June 15, 2026

‘সাবধান’ করে সতর্কবার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে এক সতর্কবার্তা পোস্ট করেছেন, যেখানে তিনি কম্প্রোমাইজের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সকলকে আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, “যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।” তিনি সতর্ক করে বলেন, “অতি শিগগির আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ