29.8 C
Dhaka
Friday, June 19, 2026

রাজধানীতে সরকারবিরোধী স্লোগানে মুখর আওয়ামী লীগের ঝটিকা মিছিল

advertisment
- Advertisement -spot_img

সরকার পতনের দাবিতে হঠাৎ ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালবেলায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা-১১ আসনের আওতাধীন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাড্ডা-ভাটারা-রামপুরা সড়কে এ মিছিল আয়োজন করেন।

মিছিলটি নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী একটি ভিডিও পোস্ট করে মিছিলের দৃশ্য তুলে ধরেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘অবৈধ সরকার মানি না মানবো না’— এমন নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।

এর আগেও চলতি মাসের ৬ তারিখে হঠাৎ মিছিল করে আলোচনায় আসে দলটি। ওই সময় বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে আয়োজন করা হয়েছিল ঝটিকা কর্মসূচি।

দলীয় সূত্র বলছে, সরকারের ওপর চাপ তৈরি করতে এ ধরনের আকস্মিক মিছিল ও মাঠ দখলের কৌশল নিচ্ছে দলটি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ