33.7 C
Dhaka
Monday, June 15, 2026

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

advertisment
- Advertisement -spot_img

নির্বাচনসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে দলটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান।

বৈঠকের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। আলোচনা শেষে দলের পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা নিরসনে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার প্রয়োজনীয়তা রয়েছে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ