33.1 C
Dhaka
Monday, June 15, 2026

ট্রাম্প-মোদি-শি জিনপিং এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং বা নরেন্দ্র মোদি এসে আমাদের সমস্যার সমাধান করে দিয়ে যাবে না। নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে। দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

রোববার (১৯ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের ভবিষ্যৎ ভালো হবে—খুব ভালো হবে। তবে এর জন্য প্রয়োজন নিজেদের প্রতি আস্থা রাখা এবং সম্মিলিত প্রচেষ্টা চালানো।”

তিনি ড. মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। তাকে ধন্যবাদ জানাই এবং আশা করি, তিনি সফল হবেন। তবে নিজেদের সহায়তা না করলে কেউ এসে কিছু করে দেবে না।”

যুক্তরাষ্ট্রের বর্ধিত ট্যারিফের বিষয়ে তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যেসব বাড়তি শুল্ক দিয়েছে, তা দেশের জন্য হুমকিস্বরূপ। দ্রুত সমাধান না হলে সমস্যা আরও বাড়বে।”

সভায় দেশের কৃষিখাতের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, “মাঠ পর্যায়ে যারা কৃষিকাজে যুক্ত, তাদের প্রতি গুরুত্ব দিতে হবে। কৃষি খাতকে শক্তিশালী করলে দেশের সামগ্রিক অর্থনীতিও ঘুরে দাঁড়াবে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ