33.1 C
Dhaka
Monday, June 15, 2026

এনসিপির লোকজন আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে: কায়কোবাদ

advertisment
- Advertisement -spot_img

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মো. কায়কোবাদ বলেছেন, যারা নতুন পার্টি (এনসিপি) গঠন করেছে, তারা যদি সুন্দর নির্বাচন চায়, তিনি নিজেই তাদের জন্য স্টেজে জায়গা করে দেবেন। তবে বর্তমানে তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লার মুরাদনগরের হায়দারাবাদ সামসুল হক কলেজের খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

কায়কোবাদ বলেন, “আজ তারা আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনের সঙ্গে জোট বেঁধেছে। তবে মনে রাখবেন, যাকে আল্লাহ বাঁচান, তাকে কেউ রুখতে পারে না।”

এছাড়া, তিনি মুরাদনগরবাসীকে দেশে একটি সুন্দর নির্বাচন হওয়ার জন্য দোয়া করার আহ্বান জানান।

কায়কোবাদ আরও বলেন, “আমি ১৯৮৬ সাল থেকে আপনাদের কামলা হিসেবে কাজ করছি, নেতা নয়। আপনাদের ঋণ পরিশোধ কখনো শেষ করতে পারব না।”

তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করে সুরা ফাতিহা পাঠের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, এবং মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ