33.1 C
Dhaka
Monday, June 15, 2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

advertisment
- Advertisement -spot_img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর-মদনপুর এলাকায় হঠাৎ করে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে।

মিছিলটি শুরু হয় বন্দর থানা ও সোনারগাঁ থানা সীমান্ত এলাকা থেকে। পরে বন্দর স্টিল মিল এলাকা পেরিয়ে কিউট ইন্ডাস্ট্রিজের সামনে এসে মিছিলটি শেষ হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ছাত্রলীগের প্রায় ১৪ থেকে ১৫ জন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় সাদা-কালো কাপড় বেঁধে ব্যানার হাতে মহাসড়কে মিছিল করেন। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিওতে এই দৃশ্য দেখা যায়।

মিছিল শেষে তারা দ্রুত মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করেন। বিষয়টি স্বীকার করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা।

4o

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ