33.1 C
Dhaka
Monday, June 15, 2026

এনসিপি আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে: মির্জা আব্বাসের অভিযোগ

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ২৩ এপ্রিল:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে, প্রশাসনে অবস্থানরত আওয়ামী লীগের অনুসারীদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুবিধা গ্রহণ করেছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, “প্রশাসনে বিএনপির কেউ নেই। সেখানে যারা রয়েছেন, তারা আওয়ামী লীগের দালাল। এনসিপি তাদের থেকেই সুবিধা নিয়েছে।”

তিনি নাম উল্লেখ না করে কয়েকজন সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “এই দালালদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম চলবে।”

বক্তব্যে তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকেও সতর্ক করে বলেন, “আপনার আশপাশে থাকা আওয়ামী প্রোডাক্টদের থেকে সাবধান থাকুন। তারা আপনাকে বিপথে নিয়ে যেতে পারে।”

এছাড়াও, সাংবাদিকদের প্রতি অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, “আমি যখনই কিছু বলি, কিছু দেশি-বিদেশি সাংবাদিক আমার বক্তব্যকে বিকৃত করে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেন।”

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচন শিগগির না-ও হতে পারে। আমরা চাই জনগণের প্রয়োজনীয় সংস্কার হোক, অপ্রয়োজনীয় সংস্কার নয়। নির্বাচনই এর একমাত্র বিকল্প।”

বিদেশে অবস্থানরত কিছু ব্লগারদের উদ্দেশে তিনি অভিযোগ করেন, তারা বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। “মিথ্যা প্রচার চালিয়ে আমাদের নেতাদের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। এরা দেশের শত্রু। সত্য বলুন, মিথ্যা ছড়াবেন না,”— বলেন তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ