29 C
Dhaka
Monday, June 15, 2026

চাঁদাবাজিতে লিপ্ত বিএনপি নেতার বহিষ্কার চেয়ে মানববন্ধন

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও দলীয় নেতাদের ওপর হামলার অভিযোগ তুলে মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা।

২৩ এপ্রিল (বুধবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, আনোয়ারায় হেলাল উদ্দিন একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন, যারা চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, জমি দখল, বালু উত্তোলন ও ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। তারা বিভিন্ন দপ্তরে নিয়মিত মাসোহারা তোলে এবং আওয়ামীপন্থী সন্ত্রাসীদের পুনর্বাসন করে পরিবেশ অস্থিতিশীল করে তুলছে।

সমাবেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না।

তিনি অভিযোগ করেন, হেলাল উদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে দলীয় গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পারকি চরের বেড়িবাঁধ প্রকল্পে চাঁদাবাজির ঘটনায় দলের সিনিয়র নেতাদের ওপর হামলা চালিয়েছে হেলাল বাহিনী।

বক্তারা আরও বলেন, হেলালের বিরুদ্ধে বিএনপি নেতা জামাল উদ্দিন হত্যা, সাবেক এমপি ও নেতাদের ওপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে। তার সদস্য সচিব পদে থাকা দলীয় নীতিমালার পরিপন্থী।

সমাবেশ থেকে বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, হেলাল ও তার বাহিনীকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার না করা হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাছান চেয়ারম্যান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আজিম, হুমায়ুন কবির আনছার, মোজাম্মেল হক ভিপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।

সমাবেশে স্লোগান ওঠে—“সন্ত্রাসের গডফাদার কালা হেলাল গং এর শাস্তি চাই, শান্তি চাই, নিরাপদ আনোয়ারা চাই।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ