29 C
Dhaka
Monday, June 15, 2026

শয়তানের সঙ্গে সমঝোতা চললেও, আওয়ামী লীগের সঙ্গে নয়: টুকু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে বা করতে চায়, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও, আওয়ামী লীগের সঙ্গে নয়। শেখ হাসিনা গত ১৬ বছর ধরে আমাদের জ্বালিয়ে-পুড়িয়ে মেরেছেন, এর বিচার আল্লাহ করেছেন।”

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

টুকু আরও বলেন, “বিভিন্ন অফিসে আওয়ামী লীগের দোসর যারা চাকরি করছে বা পেতে চায়, তাদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা দেশটাকে লুটেপুটে খেয়েছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিএনপি নেতারা সরকারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ