27.2 C
Dhaka
Monday, June 15, 2026

দেশপ্রেম থাকলে দেশ ছেড়ে যাওয়া যায় না: জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি সত্যিকার অর্থে দেশ ও দেশের জনগণকে ভালোবাসে, তাহলে সে কখনো দেশ ছেড়ে পালাতে পারে না।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুস সুবহান রহ. ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, “মীর কাসেম আলী আমেরিকায় অবস্থান করতেন। তার বন্ধুরা তাকে বাংলাদেশে আসতে নিষেধ করেছিল। তারা বলেছিল, দেশে গেলে আপনারও একই পরিণতি হতে পারে। কিন্তু মীর কাসেম বলেছিলেন, মৃত্যুর সামনে দাঁড়িয়েও আমি বলব, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, সেসব মিথ্যা।” তিনি যোগ করেন, মীর কাসেম আলী দেশের প্রতি গভীর ভালোবাসা এবং জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন।

তিনি আরও বলেন, মাওলানা আব্দুস সুবহানরা ইতিহাস থেকে হারিয়ে যান না। বরং তারা নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকেন। রাজনৈতিক অঙ্গনে যারা সক্রিয়, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সুবহান সাহেবদের মতো উদারতা ও সাহসিকতা অর্জন করতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি ঐক্যবদ্ধ হলে বিজয় নিশ্চিত।”

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই, আর এই ঐক্যই আমাদের ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণ করবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ