27.2 C
Dhaka
Monday, June 15, 2026

আন্তর্জাতিক শ্রমিক দিবসে পল্টনে সমাবেশ করবে জামায়াত, ইসলামী শ্রমনীতির আহ্বান ডা. শফিকুর রহমানের

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ৩০ এপ্রিল: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১ মে) রাজধানী ঢাকার পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জামাতে ইসলামী। সকাল ৯টায় শুরু হতে যাওয়া এ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা আনম শামসুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার—দুজনই সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নেতা।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “১৮৮৬ সালের ১ মে শিকাগো শহরে শ্রমিকরা যে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রেরণা হয়ে রয়েছে। দুঃখজনকভাবে এখনো শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয়নি। প্রায়ই তাদের রাজপথে নেমে আন্দোলন করতে দেখা যায়, যা শ্রমবান্ধব সমাজে কাম্য নয়।”

তিনি আরও বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশনা অনুযায়ী, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা মজুরি পরিশোধ করার প্রতি মালিকপক্ষকে গুরুত্ব দিতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই মালিক-শ্রমিক উভয়ের কল্যাণ সম্ভব।”

শ্রমিকদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে জামায়াতের আমির বলেন, “বেতন-ভাতা ও অধিকার আদায়ের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের অনেক সময় চাকরিচ্যুত করা হয়, হয়রানি করা হয় মামলা দিয়ে, এমনকি গুলি করে আহত বা নিহতও করা হয়। এ অবস্থা পরিবর্তনে প্রয়োজন ইসলামী দৃষ্টিভঙ্গিতে শ্রমনীতি বাস্তবায়ন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ