27.2 C
Dhaka
Monday, June 15, 2026

‘ইউনুস সাহেব, দয়া করে তাড়াতাড়ি নির্বাচন দিন’: মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

ঠাকুরগাঁও, ৩০ এপ্রিল: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ (বুধবার) বিকেল সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংযোগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে কঠোর করে বলেন, “ইউনুস সাহেব, দয়া করে তাড়াতাড়ি নির্বাচন দিন। তাহলে জনগণ ভোট দিয়ে তাদের নিজস্ব সরকার তৈরি করতে পারবে। আপনি যতই বলেন, আপনাকে তো পাবলিক ভোটে নির্বাচিত করা হয়নি।”

মির্জা ফখরুল আরও বলেন, “যতই নির্বাচন পিছিয়ে যাবে, ততই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে টেলিফোনে আর ইউটিউব–ফেসবুকে বলবে ‘আমি আসছি, টপাটপ আসছি।’ তাই দেরি না করে সময়মত নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি।”

গণসংযোগে তিনি স্থানীয় অধিবাসীদের সঙ্গে মুখোমুখি আলোচনা করেন এবং দেশের দ্রুত অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের জনগণের অস্থা ফেরাতে সময়মতো নির্বাচন একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ