28.6 C
Dhaka
Monday, June 15, 2026

রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কিছু করতে চাইলে প্রতিরোধ: মির্জা আব্বাস

advertisment
- Advertisement -spot_img

রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে কেউ কিছু করতে চাইলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “বিএনপি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। আমাদের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন। কিছু ছেলে বলে ১৭ বছরে বিএনপি কী করেছে? বিএনপি ১৭ বছর ধরে গাছের গোড়ায় পানি দিয়েছে, অন্যরা ফল খেয়েছে। তারা বিএনপিকে কোনো কৃতিত্ব দিতে চায় না।”

তিনি বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে অনেকে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছে কি না, সেটাও খেয়াল রাখতে হবে।”

সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি এমন সংস্কার চায় যা মানুষের কাজে লাগবে। কিন্তু বর্তমানে কেউ কারও কথা মানছে না। এই অনৈক্যই দেশকে দুর্দিনে নিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে রক্তগঙ্গা বইতে পারে—মানুষ তা সহ্য করবে না। মানবিক করিডরের নামে অনেক দেশ ধ্বংস হয়েছে। এমন কোনো করিডরের প্রয়োজন নেই, যা মানুষের ক্ষতি করে। রাজনৈতিক দল ও দেশের মানুষকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলে তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, “শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ না থাকার কারণেই বঞ্চনার শিকার হচ্ছে। আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। শ্রমিকদের অধিকার লড়াইয়ের মাধ্যমেই আদায় করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। শ্রম সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, তা আগামী মে দিবসের আগেই আইন করে বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ