28.6 C
Dhaka
Monday, June 15, 2026

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ, লাখো নেতাকর্মীর ঢল

advertisment
- Advertisement -spot_img

নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসমাবেশে সভাপতিত্ব করছেন দলটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সমাবেশে শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা বক্তব্য রাখছেন।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুর নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। হেফাজতের নেতাদের দাবি, শুধু চট্টগ্রাম থেকেই অর্ধলক্ষাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইসলামের শত্রুরা হুঁশিয়ার’ প্রভৃতি স্লোগানে মুখরিত করে তোলেন পরিবেশ। তারা বিভিন্ন ব্যানার-ফেস্টুন এবং দাবি-দাওয়াসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সমবেত হন।

হেফাজতের ঘোষিত চার দফা দাবি হলো:

  1. নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল,
  2. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল,
  3. আওয়ামী সরকারের আমলে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার,
  4. ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ‘গণহত্যা’র বিচার ও ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি।

বিশাল জনসমাগম ও দলীয় শক্তি প্রদর্শনের মাধ্যমে হেফাজত তাদের দাবি আদায়ের লক্ষ্যে সরকারকে বার্তা দিতে চাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ