28.6 C
Dhaka
Monday, June 15, 2026

এপ্রিলের মধ্যেই নির্বাচনের পরামর্শ জামায়াত আমিরের

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ৩ মে:
বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেছেন, যদি ওই সময় নির্বাচন সম্ভব না হয়, তবে সেটা এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হওয়া উচিত।

শনিবার (৩ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের জেলা ও মহানগর আমিরদের সম্মেলনে এই মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। ১৪ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি জানান, দেশবাসীকে নির্বাচনের জন্য যথাসম্ভব দ্রুত প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, “আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি—একটি ফেব্রুয়ারি মাস, রোজার আগেই নির্বাচন হওয়া উচিত। তবে যদি এ সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার এবং বিচার প্রক্রিয়া যথেষ্ট দৃশ্যমান না হয়, তবে সর্বোচ্চ এপ্রিল মাস পার হওয়া উচিত নয়।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “এটি সময়ের প্রয়োজন, কারণ এরপর কোরবানির ঈদ এবং ঝড়বৃষ্টির মৌসুম শুরু হবে, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।”

সম্মেলনে জামায়াতের আমির জনগণের কল্যাণে জামায়াতের অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং সরকারের কাছে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানান। তিনি বলেন, “নারী সংস্কার কমিশনের প্রস্তাব কোরআন বিরোধী এবং এটি দেশের পারিবারিক ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।”

এছাড়া, তিনি সরকারকে সতর্ক করে বলেন, “এই কোরআন বিরোধী কমিটি বাতিল করতে হবে। আমরা সরকারের কাছে ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছি এবং আশা করছি তারা যথাযথ ব্যবস্থা নেবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ