28.6 C
Dhaka
Monday, June 15, 2026

“ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি”: ড. ইউনূসকে হাসনাত আবদুল্লাহ

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ৩ মে:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, “আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।”

শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ড. ইউনূসের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় হাসনাত বলেন, “আপনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনি ভুলে যাবেন না, সিদ্ধান্ত নিয়েছি আমরা, ক্ষমতায় এনেছি আমরাই।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট সিদ্ধান্ত হয়ে গেছে—আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে না। যেই দল দাড়ি-টুপিওয়ালা ভাইদের রাস্তায় নামিয়ে হত্যা করেছে, তাদের আর জায়গা নেই এই ভূখণ্ডে।”

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছিলেন, ৭৪-এর দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল তাদের দুর্নীতির কারণে। আমাদের সংস্কার শুরু হবে এই দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই আন্দোলন চালিয়ে যাবো, হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত থামবো না।”

মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, including মাহমুদুর হাসান কাশেমী ও আহমেদ কাশেমী।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ