গাজীপুরের চান্দনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় এই হামলার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান এনসিপির নেতারা। উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।”
হামলার পর হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ প্রশাসন এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এটি রাজনৈতিক সহিংসতার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক নেতারা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


