29.1 C
Dhaka
Monday, June 15, 2026

আ.লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপিতে যোগ দিতে পারবেন: রিজভী

advertisment
- Advertisement -spot_img

স্টাফ রিপোর্টার, ঢাকা

আওয়ামী লীগের ক্লিন ইমেজের কর্মীরাও এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

রিজভী বলেন, “যারা পূর্বে আওয়ামী লীগে যুক্ত ছিলেন কিন্তু দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন। আমাদের দলের দরজা তাদের জন্য খোলা।”

তিনি আরও জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। দলটির লক্ষ্য এক কোটিরও বেশি নতুন কর্মী যুক্ত করা।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “অনেকেই স্বৈরাচার আমলে বিএনপির সদস্য হতে চেয়েও হতে পারেননি। এখন সেই ভয়াবহ পরিস্থিতি নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সদস্য হতে আগ্রহী হবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সব বিভাগীয় শহরে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। এ কর্মসূচিকে ঘিরে দলের সব পর্যায়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ