29.1 C
Dhaka
Monday, June 15, 2026

মাহফুজ ও আসিফের সরকার থেকে সরে আসা উচিত: এনসিপি নেত্রী তাজনূভা জাবীন

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন,

“এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনূভা হয়ে বলছি—মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত।”

তিনি আরও বলেন, মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে এখন আর সরকারের অংশ হিসেবে মানায় না।

“যে সরকারে আপনারা আছেন, সেই সরকার আর অভ্যুত্থানপন্থি নাই। জনগণের চোখে আপনাদের অবস্থান প্রশ্নবিদ্ধ। তাই এখনই সময় সরে এসে জনগণকে আশ্বস্ত করার।”

তাজনূভা বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হতে হবে।

“আমিই এত মর্মাহত, তাহলে শহীদ ও আহতদের কেমন লাগছে? তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে পালিয়ে যাচ্ছে। আমার মনে হয়, আমাদের আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে। কারণ, জুলাই শেষ হয় নাই—আদৌতে জুলাই এখনও চলছে।”

তাজনূভার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ অবস্থান ও জনআস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ