29.1 C
Dhaka
Sunday, June 14, 2026

সাংবাদিক ডেকে এনে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা

advertisment
- Advertisement -spot_img

পটুয়াখালীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দশমিনা উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে রণগোপালদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, “আমি অনেক আগেই দলীয় পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু দলীয় বিভিন্ন সমস্যার কারণে তা করা সম্ভব হয়নি। কিন্তু এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। সভাপতির এই পদ থেকে আমি পদত্যাগ করলাম।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ