29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর উত্তরা এলাকা থেকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার রাতে র‍্যাব-১ তাকে গ্রেপ্তার করে এবং গুলশান বিভাগের অধীন ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ এপ্রিল তৎকালীন সংসদ সদস্য শওকত হোসেন হিরণের মৃত্যু হলে তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ উপনির্বাচনে বরিশাল-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ