29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

ঢাকায় বৃষ্টি নাকি শামসুজ্জামান দুদুর দেওয়া কর্মসূচি: সারজিস

advertisment
- Advertisement -spot_img

আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে—জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না, যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছ, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে, সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না।”

তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। দুদুর বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির আরেক নেতা সারজিস আলম মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় পরপর দুটি স্ট্যাটাস দেন।

মঙ্গলবার দুপুর থেকে রাজধানী ঢাকায় কয়েক দফায় বৃষ্টি হয়। বিষয়টি নিয়েও ব্যঙ্গ করে সারজিস আলম লেখেন, “ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি? Confused !”

এর আগে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, “এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন!”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ