29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

বিএনপি-জামায়াতের পর প্রধান উপদেষ্টার সঙ্গে রাতে বৈঠকে বসছে এনসিপি

advertisment
- Advertisement -spot_img

বিএনপি ও জামায়াতে ইসলামীর পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির একটি প্রতিনিধি দল এ বৈঠক করবে।

দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে থাকবেন—দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

এদিকে, বিএনপি সূত্রে জানা গেছে, একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হবে।”

অন্যদিকে, বিএনপির পর জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ড. ইউনূসের। জামায়াতের পক্ষ থেকে প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের আমির ড. শফিকুর রহমান।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, “চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির ইতোমধ্যে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকতে আহ্বান জানিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম এবং আজ রাতেই আমাদের সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ