29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

কারামুক্ত হয়ে ছাত্র-জনতাকে ধন্যবাদ জানালেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ২৮ মে ২০২৫ —
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মাধ্যমে খালাস পাওয়ার একদিন পর কারামুক্ত হয়েছেন। বুধবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে মুক্তি পান।

কারামুক্তির পর শাহবাগে জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম। সেখানে তিনি বলেন,
“আমি ধন্যবাদ জানাতে চাই, যাদের কারণে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি—৩৬শে জুলাই ও ৫ আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রম ও আন্দোলনের কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে।”

তিনি আরও বলেন,
“ছাত্র সমাজই রাস্তায় নেমে, রক্ত ঢেলে জনগণকে সঙ্গে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, তার ফলেই সাড়ে ১৪-১৫ বছরের এই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে। তারা অতীতের গৌরব ও অহংকার পুনরুদ্ধার করেছে।”

আজহারুল ইসলাম তার বক্তৃতায় সংবর্ধনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং বলেন,
“এখানে রাস্তা আটকে সমাবেশ করা হয়েছে, যেন জনগণের কষ্ট না হয়, সে ব্যাপারে আমরা সচেতন। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে, কথা হবে।”

উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে পীরগঞ্জসহ রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের ছয়টি ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন তিনি। তবে গতকাল (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায় বাতিল করে তাকে সব অভিযোগ থেকে খালাস দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ