29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

“অন্তর্বর্তী সরকারে বেশিরভাগ বিদেশি নাগরিক” — তারুণ্যের সমাবেশে মির্জা আব্বাসের অভিযোগ

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ২৮ মে ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার সরকার নয়, বরং আস্থাহীন একটি সরকার, যার অধিকাংশ সদস্য এই দেশের নাগরিক নন। তিনি বলেন, “তারা বলেছে, সংস্কার করে নির্বাচন দেবে—কিন্তু নয় মাসে পারেনি, নয় বছরেও পারবে না।”

আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’-এ তিনি এসব কথা বলেন। বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগ থেকে বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নেন।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণদের সামনে দলের রাষ্ট্রচিন্তা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন।

মির্জা আব্বাস বলেন,
“সেন্টমার্টিন, করিডর, স্টারলিঙ্ক—সবই দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্তের অংশ। তারা ভাবছে আমরা বুঝি না। কিন্তু দেশের মানুষ বোকার দলে নেই।”
তিনি আরও বলেন, “এ সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পচন ধরেছে। দেশের মানুষ আজ ভীত, আতঙ্কে রয়েছে। চাঁদাবাজদের প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। সমাবেশ পরিচালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির

মে মাসজুড়ে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ