34 C
Dhaka
Sunday, June 14, 2026

এই বাজেটের সঙ্গে শেখ হাসিনার বাজেটের কোনো পার্থক্য নেই: রিজভী

advertisment
- Advertisement -spot_img

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই বাজেটের সঙ্গে আগের সরকারের, বিশেষ করে শেখ হাসিনার বাজেটের কোনো পার্থক্য নেই।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “আপনারা (সরকার) ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। এই বাজেটের শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কী বলুন? শেখ হাসিনাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিলেন, আপনারাও দিয়েছেন।”

তিনি বলেন, “এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, ড. ইউনূসের সরকার। তাহলে তাঁর হাত দিয়ে কেন খারাপ কাজ হবে, সেটা মানুষ জানতে চায়। এই বাজেটের ২৩ শতাংশ যাবে শুধু প্রশাসনের বেতনের জন্য, আর সুদের পেছনে যাবে ১৪ শতাংশ। তাহলে গরিব মানুষের জন্য কী থাকছে?”

রিজভী অভিযোগ করে বলেন, “স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কম রাখা হয়েছে, অথচ দেশের দরিদ্র জনগণের জন্য এসব খাতেই বেশি বরাদ্দ প্রয়োজন ছিল। ড. ইউনূস ক্ষমতায় আসার আগে দরিদ্রকে জাদুঘরে পাঠানোর কথা বলেছিলেন। কিন্তু এখন তাঁর হাত দিয়ে লুটেরা, ব্যাংক ডাকাতরা কালো টাকা সাদা করছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি চায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। নির্বাচন কবে হবে তা জিজ্ঞেস করলে উপদেষ্টারা চুপ করে থাকেন। আগে সংস্কারকে সামনে আনা হয়েছিল, এখন তা নিয়েও কোনো কথা হচ্ছে না।”

রিজভী আরও বলেন, “দেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ড. ইউনূসকে সমর্থন দিয়েছিল। কিন্তু তাঁর হাত দিয়ে এখন এমন বাজেট প্রণয়ন হচ্ছে যা গরিবকে আরও গরিব করছে। মুদ্রাস্ফীতি কমানোর কোনও রূপরেখা নেই। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের উপর চাপ আরও বাড়বে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ