34 C
Dhaka
Sunday, June 14, 2026

আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ১৭ জুন:
বাংলাদেশের জাতীয় নির্বাচনের সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “সময়মতো দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, “লন্ডনের বৈঠক অত্যন্ত ইতিবাচক ছিল। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন নিয়ে সব পক্ষকে ধৈর্য ধরতে হবে।”

এর আগে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের কৃষি, প্রাণিসম্পদ, খেলাধুলাসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ