আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত রয়েছে। তবে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয় বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (৪ জানুয়ারি) এক ইমেইল বার্তায় আইসিসিকে এ সিদ্ধান্তের কথা অবহিত করে বিসিবি।
ইমেইলে বিসিবি জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। এ অবস্থায় বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনো দেশে স্থানান্তরের জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে ক্রিকেট বোর্ড।
এ বিষয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
বিস্তারিত আসছে…


