28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

সাম্প্রতিক অস্থিরতায় পোশাক শিল্পে উৎপাদন ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার – বিজিএমইএ

advertisment
- Advertisement -spot_img

বিজিএমইএ সভাপতি ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে পোশাক শিল্প প্রায় ৪০০ মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

তার মতে, ওই সময় আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেশ কিছু ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা আবারও ফিরে আসছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন যে, পোশাক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ। সরকারের সহযোগিতা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঠিক পদক্ষেপ এবং শ্রমিক নেতাদের সঙ্গে বিজিএমইএ-এর যৌথ প্রচেষ্টার ফলে বর্তমানে কারখানাগুলো স্থিতিশীল রয়েছে।

তিনি আরও অনুরোধ করেন, শ্রমিক অসন্তোষের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অনেক প্রতিষ্ঠানের পুনরুদ্ধারের লক্ষ্যে তিন মাসের জন্য কোনো কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার জন্য সরকার পদক্ষেপ নিক। পাশাপাশি, গ্যাস সংকটের সময় সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সংগ্রহের অনুমতি দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ