33.5 C
Dhaka
Friday, June 12, 2026

৭ নভেম্বরের মধ্যে বকেয়া না দিলে আদানির বিদ্যুৎ বন্ধের আল্টিমেটাম

advertisment
- Advertisement -spot_img

ভারতের আদানি গ্রুপ বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রায় ৮৫০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে। এই অর্থ পরিশোধের জন্য বাংলাদেশকে চার দিনের সময়সীমা নির্ধারণ করে আদানি গ্রুপ জানিয়েছে, এই সময়ের মধ্যে অর্থ প্রদান করা না হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩১ অক্টোবর নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৭০ মিলিয়ন ডলারের একটি ঋণপত্র খোলার চেষ্টা করেছিল, কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত পূরণ না হওয়ায় তা সফল হয়নি।

এই বকেয়া পরিশোধে দেরির কারণে আদানি পাওয়ার ৩১ অক্টোবর থেকে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ঝাড়খণ্ডের গড্ডা প্ল্যান্ট ১,৪৯৬ মেগাওয়াট ক্ষমতার বিপরীতে বর্তমানে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। আদানি পাওয়ার ঝাড়খণ্ড এখন বাংলাদেশের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী, যার পরে রয়েছে পায়রা, রামপাল এবং এসএস পাওয়ার প্ল্যান্ট।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, ডলার সংকটের কারণে সময়মতো পাওনা পরিশোধে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ