33.7 C
Dhaka
Monday, June 15, 2026

৯৮৪ কোটি টাকায় এক লাখ ৯০ টন সার কিনবে সরকার

advertisment
- Advertisement -spot_img

সরকার রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরব, মরক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে এক লাখ ৯০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে। এতে ৯০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি এবং ৪০ হাজার টন ডিএপি সার অন্তর্ভুক্ত রয়েছে। এসব সার কিনতে মোট ব্যয় হবে ৯৮৪ কোটি ৩ লাখ টাকা।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে ৬ষ্ঠ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির জন্য প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর জন্য ব্যয় হবে ১৩৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা, যেখানে প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৮২.৬৭ মার্কিন ডলার।

সৌদি আরবের সাবিক থেকে ৭ম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক ইউরিয়া সার আমদানির জন্য আরও একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে, যা ব্যয় করবে ১৩৩ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম হবে ৩৭০.৮৩ মার্কিন ডলার।

এছাড়া, বাংলাদেশে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৭ম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১২৬ কোটি ২৭ লাখ টাকা, এবং প্রতি মেট্রিক টনের দাম হবে ৩৫০.৭৫ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির জন্যও একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর জন্য ব্যয় হবে ১৪৯ কোটি ৪০ লাখ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪১৫ মার্কিন ডলার।

মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বিএডিসির আরেক চুক্তির আওতায় প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে, যার ব্যয় হবে ১৫০ কোটি ৩০ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম হবে ৪১৭.৫০ মার্কিন ডলার।

এছাড়া, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বিএডিসি’র মধ্যে স্বাক্ষরিত আরেক চুক্তির অধীনে ৮ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ২৮৬ কোটি ৮০ লাখ টাকা, এবং প্রতি মেট্রিক টনের দাম হবে ৫৯৭.৫০ মার্কিন ডলার।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ