28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

পাকিস্তান থেকে নিষিদ্ধ পণ্য আমদানি হয়নি, ভারতীয় সংবাদের তথ্য ভিত্তিহীন-এনবিআর

advertisment
- Advertisement -spot_img

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, পাকিস্তান থেকে নিষিদ্ধ কোনো পণ্য বাংলাদেশে আমদানি হয়নি।

সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে রাজস্ব বোর্ড এ তথ্য প্রকাশ করে। তারা জানায়, দ্য টেলিগ্রাফ অনলাইন পত্রিকায় পাকিস্তান থেকে আমদানি করা পণ্যগুলোর চালান পরীক্ষা ছাড়া খালাস দেওয়া হয়েছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তবে, প্রকৃত তথ্য হলো, ২৩ নভেম্বর থেকে পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্য চালান শতভাগ কায়িক পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

পরে পর্যালোচনা করা হয় এবং দেখা যায়, পাকিস্তান থেকে আমদানি করা কোনো পণ্য চালানেই রাজস্ব ফাঁকি বা নিষিদ্ধ পণ্য থাকার কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, কাস্টমস হাউস কর্তৃপক্ষ পাকিস্তান থেকে আমদানি করা পণ্য চালানগুলোকে শতভাগ কায়িক পরীক্ষা থেকে মুক্তির জন্য রাজস্ব বোর্ডের কাছে আবেদন জানায়।

রাজস্ব বোর্ড এই আবেদন পর্যালোচনা করে জানায়, নির্দিষ্ট দেশ থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে শতভাগ কায়িক পরীক্ষা করা বাণিজ্য উদারীকরণ নীতির পরিপন্থী। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে, দেশভিত্তিক শর্ত আরোপ না করে বাণিজ্য প্রক্রিয়া সহজ করতে হবে। এখন থেকে, প্রতিটি কাস্টম হাউস নিজস্ব ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি অনুযায়ী পণ্যের ধরন, ব্যবসার প্রকৃতি এবং পূর্বের রেকর্ড বিবেচনা করে খালাস কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া, কোনো পণ্য চালানই পরীক্ষা বা স্ক্যানিং ছাড়াই খালাস করা হবে না। প্রতিটি পণ্য চালানই কায়িক পরীক্ষা, স্ক্যানিং বা আনস্টাফিংয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে, যাতে দেশের জন্য ক্ষতিকর কোনো পণ্য আসার কোনো সুযোগ না থাকে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ